1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় এলে যুব সমাজের ভবিষ্যত নিশ্চিত করবে : ড. মঈন খান

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২ Time View

বিএনপি ক্ষমতায় এলে যুব সমাজের ভবিষ্যত নিশ্চিত করবে : ড. মঈন খান

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 

বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে গ্রাম বাংলার জীবনযাপন, কর্মসংস্থান, দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি ও যুবসমাজের ভবিষ্যৎ নিশ্চিত করে গড়ে তুলতে। সাধারণ মানুষের ভোটের অধিকার ও দেশের গনতন্ত্র ভোটের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।

নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে

সোমবার বিকেলে ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ডের দেবালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে উঠান বৈঠকে তিনি এ সব কথা বলেন।

উঠান বেঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মঈন খান। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ, সদস্য সচিব আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd