
ব্রাহ্মণবাড়িয়ায় ৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটের দিকে সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১. সুজন (৩০): কিশোরগঞ্জ সদর থানার কালিয়াকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
২. লিটন মিয়া (৩২): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার উথারিয়াপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে।
অভিযানের বিস্তারিত: ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ নিয়ম মেনে জব্দ করা হয়েছে।
পুলিশের বক্তব্য: প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ২নং আসামি লিটন মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply