1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নওগাঁর ১৪ বিজিবি সাংবাদিকদের নিয়ে প্রেষ ব্রিফিং 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নওগাঁর ১৪ বিজিবি সাংবাদিকদের নিয়ে প্রেষ ব্রিফিং

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক প্রেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

১ লা ফেব্রুয়ারী ধামইরহাট ফাজিল মাদ্রাসা প্রাংগনে সকাল ১১টায় সাংবাদিকদের নিয়ে প্রেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নওগাঁ জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলার বিভিন্ন উপজেলায় মোট ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন।

 

ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক বলেন, “বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী। সরকার এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে আমরা দায়িত্ব পালন করছি। নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে। ভোটাররা যাতে নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।”

 

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি বাড়তি সতর্কতা অবলম্বন করছে। অধিনায়ক জানান, কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক বা অস্ত্র পাচার যেন নির্বাচন প্রক্রিয়ায় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।

 

নওগাঁ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির মোতায়েন পরিকল্পনা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে:

উপজেলা ভিত্তিক মোতায়েন: পোরশা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় ৪টি করে মোট ১২ প্লাটুন এবং বাকি ৮টি উপজেলায় (নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী, মহাদেবপুর, নওগাঁ সদর, মান্দা, রানীনগর ও আত্রাই) ২টি করে মোট ১৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

নওগাঁ সদরে ১টি রিজার্ভ প্লাটুনসহ জেলায় মোট ২৯ প্লাটুন (৭৫০ জন) বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

১৪ বিজিবি ব্যাটালিয়ন জেলার ৭টি উপজেলায় এবং ১৬ বিজিবি ব্যাটালিয়ন ৪টি উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ‘স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে।

ধামইরহাটে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার চক্রবর্তী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারগ সংবাদকর্মীবৃন্দ।

বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন পর্যন্ত এবং পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd