1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে ৬০ তম টিআরসি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে ৬০ তম টিআরসি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

 

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের বর্ণাঢ্য, সুশৃঙ্খল ও মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন)এ কে এম আওলাদ হোসেন।

 

অনুষ্ঠানের শুরুতে পিটিসি খুলনার কমান্ড্যান্ট ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার) প্রধান অতিথিকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথি অভিবাদন গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জাহানাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন পিএসসি, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এছাড়াও সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি প্যারেড পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন,

“‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’—এই মহান ব্রতকে ধারণ করে ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শ্রেণি নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।”

 

তিনি নবীন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে আহ্বান জানান।

মৌলিক প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি ও সম্মাননা প্রদান করেন। পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা হলেন—

 

চৌকস টিআরসি: মোঃ মাহফুজ আলম

একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ হৃদয় আহমেদ

মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ আল মাসুম মুসফিক শিহাব

মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ মোস্তাফিজুর রহমান মিরাজ

 

এই বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৬০তম টিআরসি ব্যাচের মোট ২১৪ জন প্রশিক্ষণার্থী সফলভাবে তাদের চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাংলাদেশ পুলিশের পেশাগত অঙ্গনে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেন। তাদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেবায় নতুন উদ্দীপনা, গতিশীলতা ও কর্মপ্রেরণা সঞ্চারিত হবে বলে সংশ্লিষ্ট সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd