1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

তারাকান্দায় ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতী মাহমুদুল্লাহর জনসভা, প্রধান অতিথি আল্লামা মামুনুল হক

ফয়জুর রহমান, (ময়মনসিংহ)প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

তারাকান্দায় ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতী মাহমুদুল্লাহর জনসভা, প্রধান অতিথি আল্লামা মামুনুল হক

ফয়জুর রহমান, (ময়মনসিংহ)প্রতিনিধি :

ময়মনসিংহ–২ (ফুলপুর–তারাকান্দা) সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের এমপি প্রার্থী মুফতী মাহমুদুল্লাহর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বৃহস্পতিবার সকাল ১১টায় তারাকান্দা উপজেলার তালদিঘি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম নেতা ডা. খলিলুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতী মাহমুদুল্লাহসহ ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং ফুলপুর–তারাকান্দা উপজেলা জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে তাঁরা দেশের রাজনীতিতে “জুলাই বিপ্লবের চেতনা” প্রতিষ্ঠা করতে চান। তিনি বলেন, “এবারের নির্বাচন লুটপাটতন্ত্রকে বিদায় করার নির্বাচন। গুন্ডামি ও সন্ত্রাসের কবর রচনার নির্বাচন। দুর্নীতি ও কালোটাকামুক্ত রাজনীতি প্রতিষ্ঠার নির্বাচন।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সৎ, যোগ্য, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। দেশ থেকে সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও ভণ্ডামি দূর করতে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে আল্লামা মামুনুল হক ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতী মাহমুদুল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে রিকশা প্রতীক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd