
নতুনতারার ২১৭তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত
আজ সন্ধ্যায় গণপূর্ত ভবনের পরিদর্শন বাংলোতে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার উদ্যোগে ২১৭তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তার মিলনমেলায় পরিণত হওয়া এই আসরে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নতুনতারার কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।
আসরের সভাপতিত্ব করেন নতুনতারার সভাপতি কবি মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন নতুনতারার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মোঃ সাইফুর রহমান মিনা এবং কেন্দ্রীয় মহাসচিব রোটারিয়ান সাখাওয়াৎ হোসেন স্বপন।
অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম ও মেঠো কবি মোঃ মফিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও অংশগ্রহণ করেন নতুনতারার সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী।
এছাড়াও সাহিত্য আসরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী এস জাহের ডাবলু, বাচিকশিল্পী স্মৃতি রেখা বিশ্বাস, কবি মোঃ আজিজুর রহমান, কবি ও বাচিকশিল্পী মোঃ মাহাবুবুর রহমান, কবি ইরানি পারভীন, কবি গোলাম রসুল খোকন, কবি মোঃ নাজমুল হাসান এবং কবি অর্চনা বিশ্বাস।
আসরে কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাহিত্যপ্রেমীদের মাঝে প্রাণবন্ত এক আবহ তৈরি হয়। বক্তারা তাঁদের বক্তব্যে নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আরও সম্পৃক্ত করার আহ্বান জানান এবং নতুনতারার ধারাবাহিক সাহিত্য কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শেষ হয়।
Leave a Reply