1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে সরাইলে মানববন্ধন

বার্তা সম্পাদ ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে আব্বাসউদ্দিন।
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১ Time View

সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে সরাইলে মানববন্ধন

বার্তা সম্পাদ ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে আব্বাসউদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলায়, বাগেরহাটের সাংবাদিক এস,এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরাইল উপজেলার সকল সাংবাদিক বৃন্দ। শনিবার সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রিয় শহিদ মিনার সংলগ্ন সড়কে সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম মাস্টার।বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল করিম। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিটের সাংগঠনিক সম্পাদক আব্বাসউদ্দীন, বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে। মানববদ্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আব্বাস উদ্দিন
সরাইল উপজেলা প্রতিনিধি
০১৭১৫৭৫৬২১০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd