1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

মহম্মদপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময়

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মহম্মদপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময়:

 

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক, মাগুরা মহম্মদপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

এছাড়াও জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, জেলা আনসার কমান্ড্যান্ট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর, মাগুরা; মহম্মদপুর সেনা ক্যাম্পের কমান্ডার; মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং এসি ল্যান্ড, মহম্মদপুর, মাগুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd