
সরাইল-আশুগঞ্জে ‘খেজুর গাছে’র জোয়ার: জুনায়েদ আল হাবিবের সমর্থনে শেখ জুনায়েদ বাবুর নেতৃত্বে ব্যাপক প্রচারণা
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(সরাইল-আশুগঞ্জ)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচনী লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। এই আসনে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুনায়েদ আল হাবিব-এর প্রতীক ‘খেজুর গাছ’ মার্কার সমর্থনে কোমর বেঁধে মাঠে নেমেছেন সরাইল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জুনায়েদ আহম্মেদ বাবু এবং
সরেজমিনে দেখা গেছে, সরাইল-আশুগঞ্জের এই গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে শেখ মোহাম্মদ শামীম এবং সরাইল উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান-এর বলিষ্ঠ নেতৃত্বে পুরো দল এখন ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ।
বিগত কয়েকদিন ধরে সরাইল ও আশুগঞ্জের প্রতিটি জনপদে চষে বেড়াচ্ছেন এই ছাত্রদল নেতা। বিশেষ করে বেড়তলা, পানিশ্বর, সিতাহরণ এবং বড়বাড়ি এলাকার মাঠ-ঘাট ও হাট-বাজারে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিরলস প্রচারণা চালাচ্ছেন তিনি।
প্রচারণাকালে শেখ জুনায়েদ বাবু বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে দেশনায়কের সালাম পৌঁছে দিচ্ছি এবং ‘খেজুর গাছ’ মার্কায় ভোট প্রার্থনা করছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের এই নেতার নেতৃত্বে সরাইল ও আশুগঞ্জের তৃণমূল পর্যায়ে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে। তরুণ ভোটারদের মধ্যে ‘খেজুর গাছ’ মার্কার পক্ষে জনমত তৈরিতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোট প্রার্থীর প্রয়োজনীয়তা তুলে ধরছেন তিনি।
নির্বাচনী মাঠের পরিস্থিতি এখন বেশ সরগরম। সাধারণ ভোটাররা বলছেন, তরুণ নেতাদের এই তৎপরতা নির্বাচনে বিশেষ প্রভাব ফেলবে। আগামী নির্বাচনে ‘খেজুর গাছ’ মার্কার বিজয় সুনিশ্চিত করতে ছাত্রদলের এই সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেখ জুনায়েদ বাবু।
Leave a Reply