1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ডিএনসি’র বড় অভিযান: ৪৮ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

মো: হাবিব খান   ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  (ব্রাক্ষনবাড়িয়া সদর)
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় ডিএনসি’র বড় অভিযান: ৪৮ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

 

মো: হাবিব খান

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

(ব্রাক্ষনবাড়িয়া সদর)

 

০৭ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিয়াল্লিশ্বর এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ মো. শাকিল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযানের বিস্তারিত

গতকাল শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাত ২০:০০ ঘটিকা থেকে ২১:৩০ ঘটিকা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিয়াল্লিশ্বর টু উলচাপাড়া নির্মাণাধীন চারলেন সড়কের পূর্বপার্শ্বে হুমায়ুন মিয়ার বাড়ির সামনের খালি জায়গায় অবস্থান নেয় ডিএনসি টিম। এসময় সন্দেহভাজন শাকিল মিয়াকে তল্লাশি করে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর পরিচয়

গ্রেফতারকৃত শাকিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের (পো: সেন্দা) মলাই মিয়ার ছেলে। তার মায়ের নাম শাহানা বেগম।

আইনি ব্যবস্থা

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো. নজরুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করেছেন।

মাদক নির্মূলে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd