1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

চান্দিনায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

চান্দিনায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ কুমিল্লার চান্দিনা উপজেলার আর্মি ক্যাম্পে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, টহল জোরদার, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও জরুরি রেসপন্স টিম গঠনের বিষয়ে আলোচনা হয়। বক্তারা জানান, নাশকতা, সহিংসতা ও গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা থাকবে এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd