
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি
আজ রবিবার ফরিদপুর জেলার পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কেন্দ্রীয় ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উক্ত ব্রিফিং প্যারেডে জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
Leave a Reply