1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সালথায় ভোট‌কে‌ন্দ্রে বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অ‌ভি‌যো‌গে বিএন‌পি ও খেলাফত মজ‌লি‌সের তিন কর্মী আটক

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

বৃহস্প‌তিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফরিদপুরের সালথা উপ‌জেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছেন যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন,ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ও মো. রবিউল।

 

বিএনপি নেতা আবুল কামালকে জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে, খেলাফত নেতা আমজাদকে নারানদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে ও রবিউলকে ইউসুফদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আটক করা হয়েছে।

 

সালথার সরকা‌রি রিটার্নিং অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আইনগত ব্যবস্থা ‌নে‌বেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোর হস্তে দমন করা হবে।আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd