1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শেষ হবে যখন

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে জারি করা ৭২ ঘণ্টার মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)।

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

 

সে হিসেবে আজ শুক্রবার মধ্যরাত থেকেই স্বাভাবিকভাবে মোটরসাইকেল চলাচল শুরু হবে।

ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিস্থিতির প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো বা কমানোর ক্ষমতা রাখেন। তবে নতুন কোনো নির্দেশনা না এলে আজ শুক্রবার মধ্যরাত থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd