1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার স্ট্রোকে মৃত্যু

জামাল উদ্দিন :(মিরসরাই,চট্টগ্রাম) 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার স্ট্রোকে মৃত্যু

 

জামাল উদ্দিন :(মিরসরাই,চট্টগ্রাম)

 

মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক নেতার মৃত্যু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল বশর ও সাইদুল হক সোহেলের নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা শহীদ জিয়া স্মৃতি সংসদে বসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল বশর। এ সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিঠাছড়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক আবুল বশরকে মৃ’ত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd