1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

কবরের তিন গাছ চুরি, প্রতিশোধ নয় পুরো গ্রাম সাজালেন ১,৫০০ ফুলগাছে যুবক

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১ সময়

কবরের তিন গাছ চুরি, প্রতিশোধ নয় পুরো গ্রাম সাজালেন ১,৫০০ ফুলগাছে যুবক

 

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরে ‌ সদরপুর উপজেলায় পূর্ব শ্যামপুর গ্রামে কবরস্থানে রোপণ করা তিনটি ফুলগাছ চুরির ঘটনার পর প্রতিশোধ না নিয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবক হাওলাদার শামীম আহমেদ। নিজের দাদি ও বাবার কবরের পাশে রোপণ করা তিনটি গাছ চুরির পর তিনি পুরো গ্রামজুড়ে ১ হাজার ৫০০টি ফুলগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, কয়েক মাস আগে শামীম তাঁর দাদি ও বাবার কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলী ফুলের তিনটি চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলো বড় হয়ে ওঠে এবং একটি গাছে ফুলও ফোটে। কিন্তু ফুল ফোটার পরদিন সকালে তিনি দেখতে পান, রোপণ করা তিনটি গাছই চুরি হয়ে গেছে।

এ ঘটনায় কষ্ট পেলেও শামীম চোরকে খুঁজে বের করা বা প্রতিশোধ নেওয়ার পথে না গিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেন। পরে তিনি নিজ অর্থায়নে শ্রমিক নিয়োগ করে পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে প্রায় ৫০০টি বাড়ির সামনে তিনটি করে মোট প্রায় ১ হাজার ৫০০টি ফুলগাছ রোপণ করেন।

প্রতিটি বাড়ির সামনে হাসনাহেনা, কামিনী ও শিউলীর চারা রোপণের পাশাপাশি তিনি স্থানীয়দের গাছগুলোর পরিচর্যার আহ্বান জানান। তাঁর এই উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে। স্থানীয়রা বলছেন, একটি নেতিবাচক ঘটনার এমন ইতিবাচক প্রতিক্রিয়া সত্যিই বিরল এবং অনুকরণীয়।

হাওলাদার শামীম আহমেদ বলেন, “আমি ভেবেছি, যে গাছগুলো নিয়েছে সে হয়তো ফুল ভালোবাসে। তাই প্রতিশোধ না নিয়ে পুরো গ্রামেই ফুলগাছ লাগিয়েছি। আমার ইচ্ছা, এই সবুজে পুরো গ্রাম ভরে উঠুক।”

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য শুধু একজনকে নয়, সবাইকে সবুজায়নের প্রতি উৎসাহিত করা। ভবিষ্যতে আরও গ্রামে এ ধরনের উদ্যোগ নিতে চাই।”

স্থানীয়দের মতে, শামীমের এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd