1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত এবং লাইসেন্স বিহীন ব্যাটারী চালিত ইজিবাইক আটক অভিযান পরিচালনা।

বিশেষ প্রতিনিধি : জান্নাতুল ফেরদৌসের সময় প্রতিবেদন :
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ০ Time View

খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত এবং লাইসেন্স বিহীন ব্যাটারী চালিত ইজিবাইক আটক অভিযান পরিচালনা।

বিশেষ প্রতিনিধি : জান্নাতুল ফেরদৌসের সময় প্রতিবেদন :

খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারী চালিত ইজিবাইক আটক অভিযান আজ রবিবার থেকে শুরু হয়েছে। নগরীর যানজট নিরসনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযানের ১ম দিনে বহিরাগত ও অনিবন্ধনকৃত ৩২টি ইজিবাইক আটক করে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো: জহিরুল ইসলাম, টিএসআই মো: রেজাউল করিম, কেসিসি’র লাইসেন্স অফিসার শেখ মো: দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd