1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ট্রেনে সেনা পরিচয়ে যাত্রীদের হুমকি, কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

. আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ০ Time View

ট্রেনে সেনা পরিচয়ে যাত্রীদের হুমকি, কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

মো. আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন ও সেনা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আলমগীর খাঁ (৩৪) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নামার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি সেনাবাহিনীর পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ক্যাপ ও লোগো লাগানো ব্যাগসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আটক আলমগীর খাঁ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাটাখুশিয়া গ্রামের মৃত এলাহী নেওয়াজের ছেলে।

রেলওয়ে থানার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ৭৩৭ নং এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনটি সরারচর স্টেশন থেকে কিশোরগঞ্জের পথে আসার সময় এক বগির দরজা বন্ধ থাকায় যাত্রীরা ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় আলমগীর খাঁ ক্ষিপ্ত হয়ে দরজা খুলে এক যাত্রীকে ধাক্কা দিলে তার আঙুলে আঘাত লাগে। পরে তিনি নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে বলেন, “কিশোরগঞ্জ স্টেশনে নামার পর সেনাবাহিনী এসে যাত্রীদের ধরে নিয়ে যাবে।”

স্টেশনে পৌঁছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আবারও নিজেকে সেনাসদস্য পরিচয় দেন। তবে আইডি কার্ড দেখাতে না পারায় সন্দেহ হলে তার গ্রামের ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, আলমগীর কোনো বাহিনীতে চাকরি করেন না।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, “আটক আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd