1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলনে বীনা রায় সভাপতি ও উন্মে সালমা সম্পাদক

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ০ Time View

ঝালকাঠিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলনে বীনা রায় সভাপতি ও উন্মে সালমা সম্পাদক

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি

ঝালকাঠিতে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি- বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে ঝালকাঠি প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কমিটি থেকে আগত ফরিদুজ্জামান খান।বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা ছায়ানটের প্রশিক্ষক কাঞ্চন মোস্তফা, মানসী সাধু,জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান, আল- আমিন বাকলাই,মানিক রায,প্রশান্ত দাস হরি,শংকর দাস পবন,উত্তম দে,মিলন দাস,উম্মে সালমা,রতন আচার্য্য, অনুরাধা ঐশী, শুভ ব্যাপারী,নারায়ণ চন্দ্র বনিক,ইকবাল হোসেন আন্টু সহ আরও অনেকে।

সম্মেলনে উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে বীনা রায় সভাপতি ও উন্মে সালমাকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি গোপাল চন্দ্র দে,উত্তম দে,এ্যাড. জাকারিয়া রহমান জিহাদ,সম্পাদক মন্ডলি, উম্মে সালমা, শুভ ব্যাপারী,শংকর দাস পবন,বিথী শর্মা,রতন আচার্য্য,মাধুরী দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র সম্মিলন পরিষদের ঝালকাঠি শাখার সহ-সভাপতি গোপাল চন্দ্র দে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd