1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

মালদ্বীপে মৃত্যুবরণকারী ৪ বাংলাদেশির মরদেহ দেখতে হিমাগারে হাইকমিশনার

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি। 
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ০ Time View

মালদ্বীপে মৃত্যুবরণকারী ৪ বাংলাদেশির মরদেহ দেখতে হিমাগারে হাইকমিশনার

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি। 

মালদ্বীপে গত কয়েক দিনে মৃত্যুবরণকারী চারজন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেখতে হিমাগারে যান মালদ্বীপস্থ বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
হাইকমিশনার সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানী মালের হিমাগারে উপস্থিত হয়ে মরদেহগুলো পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিহতদের পরিচয়
১. আলম চাঁদ মিয়া (৪৩) — ২৩ অক্টোবর ইন্দ্রাগান্ধী মেমোরিয়াল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
২. মো. রাসেল (৩৮) — ২৫ অক্টোবর ADK হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
৩. মো. ইমরান হোসেন (২৪) — ২৬ অক্টোবর Yash Nature Resort Maldives-এ ব্যক্তিগত কারণে অকাল মৃত্যুবরণ করেন।
৪. রহমান মিয়া (৪২) — ২৭ অক্টোবর ADK হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি নির্মাণকাজে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরদেহ দেশে প্রেরণের প্রস্তুতি
মৃত মো. রাসেল-এর মরদেহ কোম্পানির অর্থায়নে এবং দূতাবাসের সহযোগিতায় ২৮ অক্টোবর বাংলাদেশে পাঠানো হবে।
আলম চাঁদ মিয়া আনডকুমেন্টেড হওয়ায় পরিবারের অনুরোধে তার মরদেহ প্রেরণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
এছাড়া মো. ইমরান হোসেন ও রহমান মিয়া–এর মরদেহও কোম্পানির অর্থায়নে ও দূতাবাসের সহায়তায় বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হাইকমিশনের সমবেদনা
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে —
“মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের এই শোকের সময়ে আমরা তাঁদের পাশে আছি। প্রিয়জনদের মরদেহ যেন সম্মান ও মর্যাদার সঙ্গে দেশে পৌঁছানো যায়, সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd