1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

ঠাকুরগাঁওয়ে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে মনসুর আলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরিবহনটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd