1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলী অফিসে চুরি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলী অফিসে চুরি

পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডা, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই/ওয়ে) অফিসে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে অফিস খুলতে গিয়ে কর্মচারীরা দেখতে পান, অফিসকক্ষের দরজা ভেতর থেকে লাগানো এবং জানালার কাঁচ ভাঙা। খবর পেয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা গিয়ে অফিসে প্রবেশ করেন।

পরবর্তীতে দেখা যায়, অফিস থেকে লিফটিং জ্যাক ২টি (৫ টন), গাছ কাটার মেশিন ১টি, ড্রিল বিট ৮টি, ট্রলির পিনিয়াম ১টি, হ্যামার ৫টি, হ্যান্ড ড্রিলিং জোগান ১টি, হ্যান্ড ড্রিলিং রেসেট ১টি, জ্যাক রেসেট ৩টি, রেলের টুকরা ১০টি এবং একটি জল মোটরসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছে।

এ ঘটনায় অফিসের টাইমকিপার (ভারপ্রাপ্ত) মোঃ নোমান মিয়া লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (অ.দা.) আনিসুজ্জামান পুলিশকে ঘটনাস্থলে পাঠান।

সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ রেলস্টেশনের পাশেই রেলওয়ে থানার নিকটবর্তী স্থানে অবস্থিত অফিসটির পাশে একটি পরিত্যক্ত সরকারি আবাসিক ভবন (পিডব্লিউ কোয়ার্টার) দীর্ঘদিন ধরে অরক্ষিত পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই ভবনটিতে সন্ধ্যার পর মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আড্ডা বসে। সম্প্রতি ভবনটির টিনের ছালসহ বিভিন্ন মালামালও চুরি হয়েছে বলে তারা জানান। তাদের ধারণা, একই চক্র অফিসের চুরির সঙ্গেও জড়িত থাকতে পারে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত পরিত্যক্ত ভবনের সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd