1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সাঈদ শেখ (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল প্রায় ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার আতাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ শেখ ওই গ্রামের মিরাজ শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাঈদ হেডফোনে কথা বলতে বলতে রেল ব্রিজ পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয়রা জানান, হেডফোনে কথা বলায় সাঈদ ট্রেনের শব্দ শুনতে পাননি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd