1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সন্ত্রাসী হামলায় শ্রমিকদল নেতা খুন

জামাল উদ্দিন স্টাফ রিপোর্টার: (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

সন্ত্রাসী হামলায় শ্রমিকদল নেতা খুন

জামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার: (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (৪০) শ্রমিকদলের নেতা ছিলেন। রাতে মোটরসাইকেল থাকাবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে তাকে।

নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তিনি পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো: নাজের সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলকের দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথে আগে থেকেই লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশের প্রকৃত সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম। তিনি এটাও বলেন, ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবাস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd