1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক (রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত) জনাব ফৌজিয়া খানকে এক আন্তরিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্লাবের গণ্যমান্য সদস্য, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ফৌজিয়া খানের কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব ও প্রশাসনিক জ্ঞানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, দুর্নীতিবিরোধী কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা ছিল অনন্য।

অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণকালে তিনি কিশোরগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “কিশোরগঞ্জে দায়িত্ব পালন করা আমার জন্য সৌভাগ্যের। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা সারাজীবন স্মরণে থাকবে।”

অনুষ্ঠান শেষে দোয়া ও কেক কেটে বিদায় সংবর্ধনা পর্বের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd