1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার পক্ষ থেকে বই উপহার পেলেন ঢাকার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শাহিন

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার পক্ষ থেকে বই উপহার পেলেন শেখ শাহিন

খুলনা প্রতিনিধি:

নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার উদ্যোগে দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল S7-এর চেয়ারম্যান শেখ শাহিনের হাতে বই উপহার তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খুলনা নগরীর গোয়ালখালী মোড়ে অবস্থিত নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার নিজস্ব কার্যালয়ে। সাহিত্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে এক সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি-সাহিত্যিক শেখ আবু ইসলাম বাবু, নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, মহাসচিব সাইফুল মিনা, সংগঠনের উপদেষ্টা আদিল মুকুলসহ নতুন তারার অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের জ্ঞানচর্চা, মননশীলতা ও নৈতিক উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম। সমাজে সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বই উপহার গ্রহণ করে শেখ শাহিন নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাহিত্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd