1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণে ফাউন্ডেশন গঠনের প্রস্তাব —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণে ফাউন্ডেশন গঠনের প্রস্তাব —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

 

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা

 

ফরিদপুরের পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি কবির ঐতিহ্যবাহী এই বাড়ি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তিনি পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতি বিজড়িত বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংরক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িটি একটি স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বাড়ি। এটি ফরিদপুরের জন্য গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ আরও ভালোভাবে করা প্রয়োজন এবং এ দায়িত্ব সবার—এক্ষেত্রে সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের স্মৃতিবিজড়িত স্থাপনা সংরক্ষণ করতে গেলে অর্থের প্রয়োজন হয়। একটি ফাউন্ডেশনের মাধ্যমে এটি পরিচালিত হলে সরকার ও অন্যান্য সংস্থাগুলোও সহযোগিতা করতে পারবে।”

তিনি আরও বলেন, পল্লীকবি জসীমউদ্দীনের নামে একটি ফাউন্ডেশন গঠন করা হলে অর্থ সংগ্রহ কঠিন কোনো বিষয় হবে না। “এই ফাউন্ডেশনের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়েই এখানে উন্নয়নমূলক কাজ করা সম্ভব এবং স্মৃতিবিজড়িত বাড়িটি সুন্দরভাবে সংরক্ষণ করা যাবে,”—বলেন তিনি।

 

স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিরা জানান, গভর্নরের এই পরিদর্শন ও প্রস্তাব বাস্তবায়িত হলে পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত বাড়িটি আরও পরিচর্যা পাবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd