1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন

৩৫ বছর পর আবার সিইসির কাছে শপথ নিলেন এমপিরা

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View
স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় এবং রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি কেউ নির্ধারিত না হওয়ায় সংবিধান মেনে এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ পড়ান।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, এরশাদ সরকারের পতনের পর প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেন; তখন সিইসি ছিলেন বিচারপতি আব্দুর রউফ।

পঞ্চম সংসদ নির্বাচনের পর বিবদমান পরিস্থিতিতে নবনির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করান তৎকালীন সিইসি। এরপর এবার একইভাবে সিইসি শপথ পাঠ করালেন।

 

ইসির সাবেক কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ১৯৯১ সালে তখন স্পিকার ছিলেন মো. শামসুল হুদা চৌধুরী। আওয়ামী লীগে তার অধীনে শপথ নিলেও বিএনপি আপত্তি জানিয়েছিল-স্বৈরাচারের স্পিকারের অধীনে কোনো শপথ তারা নেবে না।

তিনি স্বৈরাচারের ‘দোসর’ হিসেবে তখনকার স্পিকারের কাছে বিএনপি শপথ নিতে রাজি না হওয়ায় আদালতের মতামত নেওয়া হয়। তখন সিইসি শপথ পড়ান।

 

৩৫ বছর পর আবার সিইসির কাছেই শপথ নিলেন বিএনপির নির্বাচিতরা। এবার সিইসি সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ—এ দুটি পদের শপথ পাঠ করিয়েছেন। তবে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd