
নিজ হাতে খাল কেটে দেশব্যাপী খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে তিনি নিজ হাতে খাল কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় দেশের জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং জনদুর্ভোগ কমবে।
Leave a Reply