1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

 

এর আগে, গত ২ মে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সম্প্রতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২ এপ্রিল তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

১৯৭২ সালের ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার’-এর অধীনে বার কাউন্সিল গঠিত হয়। এটি একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা আইনজীবীদের পেশাগত মান নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রদান এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।

 

দেশে আইন পেশায় যুক্ত হতে আগ্রহীদের বার কাউন্সিলের অধীনে পরিচালিত এনরোলমেন্ট পরীক্ষায় (এমসিকিউ, লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হতে হয়।

 

উত্তীর্ণদের আইন পেশা পরিচালনার জন্য সনদ প্রদান করা হয়।

মোট ১৫ সদস্য নিয়ে গঠিত এই কাউন্সিলে পদাধিকারবলে চেয়ারম্যানসহ ১৪ জন সদস্য আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত হন। তারা তিন বছরের জন্য দায়িত্ব পালন করেন। এর মধ্যে ৭ জন সাধারণ সদস্য এবং বাকি ৭ জন আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত হন।

 

উল্লেখ্য, সর্বশেষ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৫ মে। পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যা আগামী ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd