1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দে‌শের পথে

অনলাইন ড্রেস
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ০ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে।

 

জানা গেছে, দুবাই হয়ে আগামী ৯ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

 

মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি-এর কনসাল থোইং এ উপস্থিত থেকে তদারকি করেন।

 

নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের খবর গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থনীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সব স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরহুমার মরদেহ পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।

 

 

উল্লেখ্য, নিহত নাহিদার জানাজা গত ৬ মে বুধবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ছাত্র-ছাত্রীরা, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ওই জানাজায়

অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd