1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

প্রথম আলো-ডেইলি স্টার বাংলাদেশের অনেক কিছুর নাটের গুরু : গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ০ Time View

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, ‘প্রথম আলো-ডেইলি স্টার বাংলাদেশের অনেক কিছুর নাটের গুরু। বৃহস্পতিবার (২৮ মে) রাতে ‘তিনতন্ত্র’ নামের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ‘এক-এগারোয় বিএনপিকে উচ্ছেদ করা, দশ ট্রাক অস্ত্র মামলা, উলফা, মাইনাস টু থিয়োরি ও সবশেষে ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনা ও তার ক্যাবিনেট গঠন করে দেওয়া সবই তারা করেছে।’

 

গোলাম মাওলা রনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল উপদেষ্টা হন প্রথম আলোর কল্যাণে। তিনি সেখানে কলাম লিখতেন। এ গ্রুপটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক।

 

তাদের প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রথমা’ থেকে তার বইপত্র প্রকাশিত হয়।’

সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কোথা থেকে আসলেন? তিনি প্রথম আলোয় লিখতেন। তিনি জামায়াত সমর্থিত হলেও প্রথম আলো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত।’

 

তিনি বলেন, ‘সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, টিআইবির ইফতেখারুজ্জামান এরা সবাই প্রথম আলো গ্রুপের সঙ্গে জড়িত।

 

রনি বলেন, ‘প্রথম আলোর সহযোগী আরেকটি গণমাধ্যম ডেইলিস্টার। তাদের সাংবাদিকসহ অনেকে ইউনূস সরকারের মধ্যে একীভূত হয়ে যায়। ড. ইউনূস সরকারের কেবিনেটে যারা ছিলেন, দীর্ঘদিন ধরে তাদের প্রথম আলো-ডেইলি স্টার প্রমোট করেছে।

 

তিনি বলেন, ‘বিএনপি সরকারের মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ডা. জাহেদ উর রহমান, ববি হাজ্জাজ ও ব্যারিস্টার রুমিন ফারহানাও প্রথম আলোর স্নেহভাজন। যদিও রুমিন ফারহানাকে সরকারে রাখা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd