1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সরকার বিচার বিভাগে কোনো খবরদারি করবে না : প্রেসসচিব

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ০ Time View

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির প্রসঙ্গে বলেছেন, ‘বর্তমান সরকার বিচারপ্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ তার মতো করে চলবে এবং যারা গ্রেপ্তার হয়েছেন, তারা নিঃসন্দেহে আইনগতভাবে মোকাবেলা করে বেরিয়ে আসবেন।

 

বর্তমান গণতান্ত্রিক সরকার কারো ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না।’

স্থানীয় সময় রবিবার (৩১ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

 

সালেহ শিবলী বলেন, ‘এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচার বিভাগের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না। বিচার বিভাগের ওপর কোনো খবরদারি করবে না।

 

বর্তমান সরকারের আমলে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়নি। আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, এদের ছেড়ে দেন, তার মানে তো আপনি প্রধানমন্ত্রীকে আপনি ইন্টারফেয়ার করছেন যে ঠিক আছে, আপনি বিচার বিভাগের সঙ্গে কথা বলেন, এদের ছেড়ে দেন। তার মানে এটা তো কেউ ইচ্ছা করলে প্রশ্নও করতে পারে। তার মানে আপনারা চান যে প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর ইন্টারফেয়ার করুক, একটু কথা বলুক!

তিনি বলেন, গণমাধ্যমের থ্রেটের (হুমকির) কথা একজন বলছিলেন যে হুমকি দেওয়া! কোনো অভিযোগ নাই যে এই সরকারের কেউ হুমকি দেয়, কিংবা হুমকি দিয়েছে, কিংবা কোনো কথা বলেছে।

 

অ্যাটলিস্ট আপাতত আমি দু-একটা জায়গায় কথাবার্তা বলতে পারি, তা আমি বলি নাই। এই তো বললাম, এখন পর্যন্ত বলি নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd