1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক দ্রব্য আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম 
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক দ্রব্য আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক দ্রব্য আটক করেছে।

২১ জানুয়ারি ০৪১৫ ঘটিকায় চকিলাম বিওপি’র টহল কমান্ডার নাঃ সুবেঃ মংচাদু মার্মা এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৮/৮-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘী পশ্চিম পার্শ্বে জঙ্গলের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

২১ জানুয়ারি ২০২৬ তারিখ ০৫০০ ঘটিকায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৫ এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলঘড়িয়া বিজিবি প্রস্তাবিত ক্যাম্পের পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় কাশির সিরাপ এবং ০১টি মোবাইলসহ ০১ জন চোরাকারবারী মোঃ কারিমুল ইসলাম(৩২), পিতা-মোঃ নুরুল ইসলাম, গ্রাম-বাসুদেবপুর, পোষ্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে ০১ জন চোরাকারবারী পালিয়ে যায়। আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd